, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি ডট কম’। সোমবার(৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের আলম সুপার মার্কেট-এ এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস-এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সরকারি কলেজ-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ,গোদাগাড়ী ডাইংপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর সহকারী প্রধান শিক্ষক আসরাফুজ্জামান মাসুম-সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। গোদাগাড়ীর মতো এলাকায় এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সেলার বিডি ডট কম-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সেলার বিডি ডট কম-এর উদ্যোক্তা সোহেল রানা বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করলাম। রাজশাহীসহ সারা বাংলাদেশের ক্রেতারা এখন থেকে সেলার বিডি-র মাধ্যমে অনলাইনে নিরাপদে এবং বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে পারবেন।”
এছাড়া নির্বাহী পরিচালক নওরেজ শরীফ বলেন, “এই প্রথম আমরা এআই প্রযুক্তি ব্যবহার করে সঠিক পণ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়াকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ওয়েবসাইটটির বিভিন্ন ফিচার ঘুরে দেখেন এবং নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।
সাইফুল /শামি
সাইফুল ইসলাম
গোদাগাড়ী, রাজশাহী
৬ মার্চ ২০২৬
০১৭১২০৪৪৭১৫