বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা), প্রশাসক জেলা পরিষদ রাজশাহী ।
রবিবার দুপুর ১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উম্মে ফাতিমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা পরিষদ রাজশাহী এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।