সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ০২

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ-এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখ হতে বুধবার বিকালে দুইজন মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
অভিযুক্তদের নাম আলাউদ্দিন পেয়াদা (৪০) ও আফসার আলী (৩৫)। আলাউদ্দিন পেয়াদা রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর হরিফলা গ্রামের সনাতন পেয়াদার ছেলে এবং আফসার আলী একই জেলার দুর্গাপুর থানাধীন পাড় চৌপুকুরিয়া গ্রামের মৃত ছামসুল হকের ছেলে।
রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) আশাফুল ইসলাম ও ফোর্সসহ ১০ ডিসেম্বর বিকালে দূর্গাপুর থানাধীন সিংগা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) আশাফুল ইসলা ফোর্সসহ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল অভিযুক্ত আলাউদ্দিন পেয়াদার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


প্রকাশিত: December 12, 2025 | সময়: 3:03 am | সুমন শেখ

আরও খবর