সর্বশেষ সংবাদ :

ছাত্রশক্তির উদ্যোগে নিহত জাবি শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

আলামিন খান,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস ডুবি দুর্ঘটনায় নিহত অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহনাফ তাহমিদ খান রায়ানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রশক্তি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, রায়ান শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, তিনি ছিলেন একজন দায়িত্বশীল সংগঠক ও প্রাণবন্ত মানুষ। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।

উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দ ফেরীঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ডুবি দুর্ঘটনায় আহনাফ তাহমিদ খান রায়ান মারা যান।


প্রকাশিত: March 27, 2026 | সময়: 4:18 pm | Daily Sunshine