সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

শাহালাল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদ’।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় গরিব মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গোদাগাড়ী রেলগেট সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (নিরিবিলি হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা মোঃ হাবিবুর রহমান, লুৎফর রহমান, মাওলানা দুরুল হুদা এবং রফিকুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সফল করতে আরও সহযোগিতা করেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম, ওয়াজেদ আলী, লিমন, বাশারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আর্তমানবতার সেবায় হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরণের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

সানশাইন /শামি


প্রকাশিত: March 19, 2026 | সময়: 8:38 pm | Daily Sunshine

আরও খবর