, , ।
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) তে নবীন বরন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ ঝিনাইদহ জেলা অধীনস্থ শতাধিক শিক্ষক -শিক্ষার্থীরা।
এ সময় সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে রমজানের তাৎপর্য, নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
এছাড়াও সংগঠনের সভাপতি মো: লিখন হোসাইন তাঁর বক্তব্যে বলেন,“পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করেই ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে ঐক্য ও শৃঙ্খলার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করা সম্ভব।”
তারেক/শামি