বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নওগাঁ শহরে ঢাকা কোচ অফিস স্টাফবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার কামরুল হাসান কাঞ্চনের সভাপতিত্বে এবং নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশ ও গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাতের অনুষ্ঠিত হয়।