, , ।
আলামিন খান,জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের “দেশ গড়ার পরিকল্পনা” প্রচারণার অংশ হিসেবে প্রদর্শনী গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী গ্যালারির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।
উদ্বোধন শেষে আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশ গড়ার যে ৩১ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই উল্লেখযোগ্য আট দফা পরিকল্পনা প্রচারণার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দেশ গড়ার পরিকল্পনা অবগত করার লক্ষ্যে এ আয়োজন। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ প্রদর্শনী চলবে। আমরা চাই বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা বাংলাদেশের প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাক।’
এসময় যুগ্ম-আহ্বয়ক জোবায়ের হোসাইন বলেন- স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ অসংখ্যবার বিভিন্ন অপশক্তির অন্যায়, অবিচারের মাধ্যমে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্যবার এ দেশের মানুষের স্বাধীনতা, নাগরিক অধিকার, অর্থনৈতিক সমৃদ্ধিসহ মৌলিক অধিকারগুলো হুমকির মুখে পতিত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত দেশের উন্নয়ন ও দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিগত ১৬ বছরে দেশের মেরুদণ্ডকে ভেঙে ফেলেছে আওয়ামীলীগের সরকার। এই ভঙ্গুর অবস্থা থেকে এ দেশের জনগণকে প্রকৃতভাবে সমৃদ্ধির পথে নিয়ে আসতে, স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রতিটি সেক্টর ভিত্তিক পরিকল্পনা নিয়েছেন, তারই অংশবিশেষ “দেশ গড়ার পরিকল্পনা” যে পরিকল্পনার মধ্যে দরিদ্র পরিবার গুলোকে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ফ্যামিলি কার্ড, কৃষি নির্ভর বাংলাদেশের কৃষকদের জন্য কৃষি কার্ড, সহজ ও সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড, শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, দেশকে পরিবেশগত সুরক্ষাসহ মসজিদের ইমাম-মুয়াজ্জিনের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে এবং বেকার সমস্যা দূরীকরণে নতুন কর্মক্ষেত্র সৃষ্টিসহ স্বনির্ভর বাংলাদেশ গড়তে যা প্রয়োজন তার প্রতিটি বিষয়ই পরিকল্পনায় এনেছেন। যা প্রতিটি মানুষের জানা উচিৎ, এবং সচেতনতার সাথে আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নেওয়া উচিৎ।
প্রদর্শনী উদ্বোধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ জোবায়ের হোসাইন, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান লাজু, দফতর সম্পাদক আব্দুল্লাহ অন্তর, আহ্বায়ক সদস্য সোহান তালুকদার, সুজন, তমাল, সৌরভ মৃধাসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
আলামিন খান /শামি