সর্বশেষ সংবাদ :

ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী: জয়পুরহাটে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় শিশু-কিশোর সংগঠন- ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয়পুরহাট শাখার উদ্যোগে ‘শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী-২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার সভাপতি ডাক্তার মনিরুজ্জামান মানিকের সভাপতিত্ব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ও মুহাম্মদ আব্দুল ওহাব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় বিজ্ঞানচক্র পরিচালক আব্দুল্লাহ আল মেহেদী, জয়পুরহাট শাখার পরিচালক মাসুম বিল্লা প্রমুখ।
এ অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মোট ২৭ জন বিজয়ীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


প্রকাশিত: November 9, 2024 | সময়: 5:19 am | সুমন শেখ

আরও খবর