বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র উত্তোন করা হয়। বৃহস্পতিবার ১৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার লিয়াকত সলামানের কার্যালয়ে উপস্থিত হয়ে অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু হায়াত।
বিএনপির মনোনিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম রাজনৈতিক বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় তিনি এ মনোনয়ন পত্র উত্তোলনের সময় উপস্থিত থাকতে পারেননি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
মনোনয়ন পত্র উত্তোলনের সময় ছিলেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া পৌরসভার সভাপতি বজুলুর রহমান, পুঠিয়া পৌরসভার সাবেক সভাপতি মমতাজুল আলম লাল্টু, পুঠিয়া পৌরসভার সাধারণ সম্পাদক হাসিুবল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাকদক জুলফিকার রহমান ভুট্রু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়ের হাসান, দুর্গাপুর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, যুগ্ম-আহবায়ক রেজাউল হক ও প্রার্থী নির্বাচনী সমন্বয়ক অধ্যাপক আতিকুর রহমান প্রমুখ।
এছাড়াও মনোয়ন পত্র উত্তোলনের সময় পুঠিয়া-দুর্গাপুর উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।