সর্বশেষ সংবাদ :

আমার জীবনে কখনো পরাজিত হয়নি : আবু সাঈদ চাঁদ

নুরুজ্জামান ও মিজানুর রহমান:
রাজশাহী ৬ চারঘাট-বাঘা থেকে ধানের শীষ মনোনীত বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, আমার জীবনে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ ও জেলা বিএনপির আহবায়ক-সহ ২৮ বছর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। তবে জীবনে কখনো পরিজিত হয়নি। আমার বিশ্বাস এবারও হবো না। কারণ এলাকার জনগণ আমার সাথে অতীতে যে ভাবে ছিলো, এখনো আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র উত্তোলন শেষে দলীয় নেতাকর্মীদের সামনে এক তিনি এ কথা বলেন। সেই সাথে সকল নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ার বিনিত আহবান জানান তিনি ।

বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক হিসাবে উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু , বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পৌর বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুখি অসহায়দের হৃদয়ের স্পন্দন। একই সাথে চারঘাট-বাঘার মাটি ও মানুষের প্রিয় নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি কেবল চারঘাট-বাঘার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, চাঁদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বেশির ভাগ সময় হাজতবাস করেছেন। আমাদের বিশ্বাস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ।

সানশাইন /শামি


প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫ | সময়: ১০:০১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর