, , ।
প্রেস বিজ্ঞপ্তি :
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর টিকাপাড়া দীপ্তি পরিষদের আয়োজনে দিনব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হিরনের পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে স্থানীয় শিশু কিশোররা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম, ইসলামী ব্যাংক ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম। জামায়াতে ইসলামী যুব বিভাগের বোয়ালিয়া থানার সংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, জামাতের কর্মী রুহুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় ক্রীড়া অনুরাগী মোঃ সেলিম উদ্দিন কচি, ঠিকাদার মিঠু, সাইন্টিফিক ব্যবসায়ী মোহাম্মদ গ্রেনেড উপস্থিত ছিলেন।
সানশাইন /শামি