সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর -২০২৫) দুপুর ১২.০০টায় নলডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম, নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা তনছের আলী, নজমুল করিম, ওসমান গনি প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম।

এম জহুরুল ইসলাম/শামি


প্রকাশিত: December 16, 2025 | সময়: 9:16 pm | Daily Sunshine

আরও খবর