সর্বশেষ সংবাদ :

এনএসইউ স্পোর্টস কার্নিভালে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি :

এনএসইউ স্পোর্টস কার্নিভাল–২০২৩ এর হ্যান্ডবল পুরুষ বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা, অতিথি ও খেলোয়াড়রা।

দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় ইফাজ উদ্দিন আহম্মেদ (জীম) বলেন, “আমরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে অনেক পরিশ্রম করেছি এবং অবশেষে সাফল্য ধরা দিয়েছে। আমাদের দলে এখন বেশ কিছু নতুন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় যুক্ত হয়েছে, যা আমাদের সময়ে ছিল না। আশা করি ভবিষ্যতের যেকোনো হ্যান্ডবল প্রতিযোগিতায় এই জয়ের ধারা অব্যাহত থাকবে।”

আরেক খেলোয়াড় সাদাত কাভী জানান,“আজ আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কঠোর পরিশ্রমের সুফল আজ উপভোগ করতে পারছি। দলের অনেকেই আজ উপস্থিত থাকতে পারেননি—যেমন ৪২ ব্যাচের সজীব ও রক্সি ভাই, ৪৩ ব্যাচের অন্তর ভাই, ৪৮ ব্যাচের আরাফ এবং জয় ভাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিজয়ের মুকুট অর্জন করেছি। ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল দল বরাবরের মতোই আরও সুনাম অর্জন করবে।”

আলামিন/শামি


প্রকাশিত: December 11, 2025 | সময়: 8:18 pm | Daily Sunshine

আরও খবর