বাঘা পৌর যুবদলের কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা পৌর যুবদলের কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ এশা উপজেলার নারায়পুর কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন, মোঃ সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা বিএনপি, মোঃ কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, মোঃ শামীম সরকার আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল, মোঃ মুখলেসুর রহমান মুকুল সদস্য বাঘা উপজেলা বিএনপি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ মহাতাব হোসেন সভাপতি বাঘা উপজেলা শ্রমিক দল, মোঃ জহুরুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক বাঘা উপজেলা শ্রমিকদল, মোঃ আসলাম সরদার সভাপতি ৪ নং ওয়ার্ড ও সাবেক পৌর কাউন্সিলর, মোঃ তছিকুল ইসলাম (তছি) সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি, সেলিনা আক্তার শাপলা সভাপতি বাঘা উপজেলা মহিলা দল. মোঃ তানভীর ফয়সাল তূর্য্য যুগ্ম আহবায়ক বাঘা পৌর যুবদল, মোঃ মাইনুর রহমান যুবনেতা বাঘা পৌর যুবদল ,মোঃ মুখলেসুর রহমান লিটন সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক দল, মোঃ সেতু খাঁন যুগ্ন আহবায়ক বাঘা পৌর ছাত্রদল, মোঃ গালিব খাঁন সাধারণ সম্পাদক বাঘা শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল, মোঃ মানিক হোসেন সভাপতি ৪ নং ওয়ার্ড ছাত্রদল, যুবনেতা মিলন, সুইট, পলাশ, লুৎফর ,ছাত্রনেতা জাহিদ, আবিদ, তুষার সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তিনি ছিলেন গণতন্ত্রের মানসকন্যা। দেশের মানুষের প্রতি তাঁর ছিলো গভির ভালোবাসা। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।

নুরুজ্জামান /শামি

 


প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫ | সময়: ৩:১২ অপরাহ্ণ | Daily Sunshine