, , ।
পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন HELP-হেল্প এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন (২০১৯-২০)শিক্ষাবর্ষের ইইসিই বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন (২০২০-২১) শিক্ষাবর্ষের আইসিই বিভাগের শিক্ষার্থী মুনতাসীর মামুন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠাতা মোঃ লাবলু হাসান, সভাপতি মুহাম্মদ তানভীর ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুনতাসীর মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি প্রকাশ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি,নাদির আহমেদ,উজ্জ্বল মণ্ডল শুভ,রহমত উল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক মিস:সামিয়া তাবাসসুম, উম্মে শাফিয়া খাতুন শামিমা; সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নূর আহমেদ পিয়াস, মোঃ শাহেদ ইকবাল, মোহাম্মদ মাসুদ রানা, মো: পারভেজ মোশাররফ, এ. বি.এম. তামিমুজ্জামান মাহমুদ হোসাইন তোহা, মোঃশরিফুল ইসলাম, আব্দুল আলিম; প্রচার সম্পাদক আয়েশা রহমান;উপ-প্রচার সম্পাদক আমান উল্লাহ;অর্থ সম্পাদক জয় রায় নায়েক; উপ-অর্থ সম্পাদক নাহিদ কাউসার; দপ্তর সম্পাদক ভাস্কর চন্দ্র রয়; উপ-দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান; রক্ত সংগ্রহ সম্পাদক রাশেদ হায়দার অপি; উপ- রক্ত সংগ্রহ সম্পাদক খালিদ হোসেন; সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সম্রাট আকবর ; উপ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রফিউ বিন আহসান ; শিক্ষা বিষয়ক সম্পাদক মুত্তাছিম বিল্লাহ ; উপ-শিক্ষা বিষয়ক সম্পদক মুহতাসিম বিন জামান; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেরাজুল ইসলাম; উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খন্দকার তামজিদ আহমেদ; সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষর; উপ- সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু সাঈদ; ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বাক্কার; উপ- ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ইমন।
নবগঠিত কমিটির সভাপতি তানভীর ইসলাম বলেন, ‘ আমাদের সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন । আমাদের সংগঠনটির সেবামূলক কার্যক্রমগুলো হলো বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও তা পৌঁছে দেওয়া, শীতকালে অসহায় মানুষদের শীতবস্ত্র দান, রক্তদান সেবা ইত্যাদি। আমি বিভিন্ন ধরনের সেশনের শিক্ষার্থীদের টেকনিক্যাল নলেজ বৃদ্ধিতেও কাজ করবো। এছাড়া ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করাসহ আমি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ও ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবো। ‘
আল আমিন /শামি