সর্বশেষ সংবাদ :

যবিপ্রবিতে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি:

“এ কম্পিলিট গাইডলাইন ফর হেল্থ অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে “উইমেন হেল্থ কেয়ার” শীর্ষক সেমিনার ।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আন্তরিক উদ্যোগে এতে সহযোগিতা করে উন্নত মমশীর ক্লাব।”

গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ শরীফ হোসাইন গ্যালারিতে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

উক্ত সেমিনারে কিনোট স্পিকার হিসেবে ছিলেন ,”আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোছা: আফরোজা জিন্নাত ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো: তানভীর আহমেদ।

তারা মেয়েদের স্বাস্থ্য,গর্ভবতী মায়েদের ডায়েট ও পুষ্টি সাপ্লাই, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, পেট ও ব্রেইন এর সম্পর্ক, মেয়েদের রক্তস্বল্পতা,মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ,ভিটামিন ডি, এবং সঠিক সময়ে খাবারের উপকারিতা ও স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনার সম্পূর্ণ গাইডলাইন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

তারেক /শামি


প্রকাশিত: November 26, 2025 | সময়: 12:13 pm | Daily Sunshine