, , ।
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ভোলা -বরিশাল সেতুর দাবিতে মানবন্ধন করে জাবি শিক্ষার্থীরা।
গতকাল রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এই মানববন্ধন করেন ভোলা জেলার শিক্ষার্থীরা। এসময় ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যকলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের অন্যতম একটি সমৃদ্ধশালী জেলা ভোলা বাংলাদেশের মূল জনপদ থেকে বিচ্ছিন্ন। দীর্ঘদিন যাবত আমরা ভোলার মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য কষ্ট করে গেছি।
এমনিতেই জেলার ভেতরের শিক্ষা, স্বাস্থ্যের অবস্থা ও খারাপ। আমাদের জেলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই পেলাম না। না ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান না ভালো কোন স্বাস্থ্য ব্যবস্থা।
তারপরেও আমাদের সেই দাবিগুলোকে লঘু করে আমাদের দাবি এখন একটাই ভোলা-বরিশাল সেতু চাই। আমি নিজের চোখে দেখেছি, আমার দাদা মারা গিয়েছেন ঢাকা আসতে না পেরে। আমার আত্মীয়-স্বজন এমন কয়েকজন মারা গিয়েছেন যারা দ্রুততম সময় ঢাকা না আসতে পেরে। এটা তো শুধুমাত্র আমার কথা, এরকম বহু মানুষ যারা দ্রুততম সময়ের মধ্যে ঢাকা আসতে না পেরে মৃত্যু পথযাত্রী হয়েছে।
বাংলাদেশের মাত্র ৬৪ টি জেলা। ৬৪ জেলার মধ্যে একমাত্র আমাদের জেলাই দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কিভাবে একটা জেলা মূল জনপদ থেকে বিচ্ছিন্ন থাকে তা আমার জানা নেই। সরকারের কাছে আমাদের ভালোবাসির পক্ষ থেকে অতি দ্রুত ভোলা-বরিশাল সেতুর জন্য যাতে কার্যকরী ব্যবস্থা নেয় সেই দাবী করছি।
এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন :ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক- ভুমিকা সেতু সহ ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ পিয়াল, ৫১ তম আবর্তনের শিক্ষার্থী- আপন, আব্দুর রহিম, রাতুল। ৫২ তম আবর্তনের শিক্ষার্থী- ফারদিন। ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী- মাহিম, নাঈম, আব্দুল্লাহ, মুজিব। ৫৪ তম আবর্তনের শিক্ষার্থী- তারেক ও ইসমাইল।
আলামিন/শামি