সর্বশেষ সংবাদ :

পুষ্টি ও সবুজ ভবিষ্যতের পথে যবিপ্রবি এনএফটি বিভাগের “টিম নিউট্রিগ্রীন

যবিপ্রবি প্রতিনিধি:

শিশুর পুষ্টি গাছের বিকাশ, সবুজ পৃথিবী আমাদের বিশ্বাস স্লোগান কে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি(এনএফটি) বিভাগের শিক্ষার্থীদের গঠিত “টিম নিউট্রিগ্রীন” এর উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুড সিস্টেম ইয়ূথ লিডারশিপ ট্রেনিং প্রশিক্ষণ”।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) দুপুর ১২ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণটি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের একঝাঁক শিক্ষার্থীর উদ্যোগে গঠিত “টিম নিউট্রিগ্রীন” এর সদস্যরা।

উক্ত ট্রেইনিং-এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়। পাশাপাশি, একটি ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পুষ্টি বিষয়ে আগ্রহী ও সচেতন করে তোলার চেষ্টা চালানো হয়।

এছাড়াও, প্রশিক্ষণের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল পরিবেশ নিয়ে। এই পর্বে শিক্ষার্থীদের গাছ লাগানো এবং গাছের সঠিক পরিচর্যা বিষয়ক কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সবুজ পৃথিবী নির্মাণের জন্য গাছের অপরিসীম গুরুত্ব তুলে ধরা হয়।

পরিশেষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও তাদের আহারের জন্য পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন ফল প্রদান করা হয়।

 

টিম নিউট্রিগ্রীন এর সদস্য ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রিতু সাহা বলেন “আমাদের মূল লক্ষ্য ছিল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যাভ্যাস প্রচলন এবং একই সঙ্গে তাদের মধ্যে পরিবেশবান্ধব চেতনা জাগিয়ে তোলা। এই কার্যক্রমের অংশ হিসেবে, আমরা শিশুদের হাতে তুলে দিয়েছি ভিটামিন ও খনিজে সমৃদ্ধ “ফলের থালা”, আর শেখানো হয়েছে খাবার গ্রহণের পূর্বে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব। পাশাপাশি, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করার কাজও আমরা করেছি। আমাদের এই ব্যতিক্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে সুস্থ দেহে, সচেতন মনে ও সবুজ চিন্তায় সমৃদ্ধ একটি নতুন প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখি।”

এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কোমলমতি শিক্ষার্থী তার উচ্ছ্বাস প্রকাশ করে জানায়,”আমি খুব খুশি যে ‘টিম নিউট্রিগ্রীন’ আমাদের স্কুলে এসেছে। এতদিন শুধু ফাস্টফুডই ভালো লাগত, কিন্তু আজ ফলের থালা থেকে জানতে পারলাম—ফল খেলে আমরা কতটা শক্তি পাই আর রোগ থেকে দূরে থাকতে পারি। গাছ লাগানোর প্রশিক্ষণ পেয়েও খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখন থেকে আমিও সবুজ পৃথিবীর বন্ধু হতে পারব। পুষ্টি আর গাছ, দুটোই এখন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

তারেক/শামি


প্রকাশিত: November 7, 2025 | সময়: 12:30 pm | Daily Sunshine

আরও খবর