, , ।
লিয়াকত আলী বাবলু,মহাদেবপুর :
মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার চৌমাশিয়া মাদ্রাসা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহাদেবপুর উপজেলা শাখা এর আয়োজন করে। সভায় উপজেলা মহিলা দল এর সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলী বেগম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং চেরাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মকিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখার আলম ইপু, চেরাগপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা এনামুল হক মিঠু, চেরাগপুর ইউনিয়ন যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন প্রমূখ।
এসময় মহাদেবপুর উপজেলা , ভীমপুর এবং চেরাগপুর ইউনিয়নের বিএনপি ,শ্রমিক দল ,মহিলা দল ,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোছাঃ আমিনা খাতুনকে চেরাগপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী , মোসাঃ আয়েশা সিদ্দিকা মিথিকে সিনিয়র সহ-সভাপতি , মোছাঃ আলো বেগমকে সাধারণ সম্পাদক, মোসাঃ সাবিনা খাতুন কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোসাঃ ছনিয়া পারভীন লাকিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, প্রয়োজনে এই কমিটির সদস্য সংখ্যা আরো বাড়ানো যেতে পারে বলে ঘোষণা করা হয়েছে।
সানশাইন /শামি