সর্বশেষ সংবাদ :

রাজশাহীর কাটাখালী থেকে প্রায় ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ 

স্টাফ রিপোর্টার :

রাজশাহী কাটাখালী থেকে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের বিপুল পরিমাণ গাঁজার  চালান সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

শনিবার (০৪ অক্টোবর ২০২৫)  তারিখ রাত্রী -০২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোলা ও মীরকামারী  এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত  আসামিরা হলেন, বোয়ালিয়া থানার শিরোইল এলাকার এনায়েত খানের ছেলে  আশাদ,কাটাখালী থানার  মিরকামারী পশ্চিমপাড়া এলাকার পান্ডু মন্ডলের ছেলে  মেহেদী হাসান( ২৪),  এবং একই এলাকার মৃত পালু মন্ডলের মেয়ে মোছাঃ সাবিনা বেগম।

র‍্যাব জানায়, আসামির কাছ  থেকে মাদকদ্রব্য গাঁজা-৫৩ কেজি ৮৫০ গ্রাম, মোবাইল-০৩ টি, সীম-০৩ টি উদ্ধার  করা হয়েছে।

র‍্যাব-৫ সিপিএসসি, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় জনৈকা জেসমিন ওরফে বিবিজান নামক এক মহিলা মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে এসে রাজশাহী মহানগরীতে বিক্রয় করে আসছে।

তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গাঁজা আনা-নেয়া, বিক্রয় ও লেনদেন করে থাকেন।

পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং উক্ত তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের বসতবাড়ীর মধ্যে নিজ শয়ন কক্ষের খাটের নীচে কাটুর্নের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, এই গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তাদের মাধ্যমে গাঁজা ডেলীভারী করানো হতো।

পরবর্তীতে জেসমিন এর বাড়ি তল্লাশি করা হলেও সে সুকৌশলে পলায়ন করতে সক্ষম হয়। জেসমিন এর বিরুদ্ধেও পলাতক মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।

উক্ত ধৃত আসামিগন ও পলাতক আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শাহালাল /শামি


প্রকাশিত: October 5, 2025 | সময়: 12:48 pm | Daily Sunshine