, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় নিয়মিত মামলার অভিযুক্ত তিন আসামীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী রয়েছেন। শনিবার(২০-সেপ্টেম্বর) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত মামলার অভিযুক্ত আসামী মোঃ সাহেব আলী , মোঃ শফিউর রহমান ভুট্টু এবং সি.আর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোসাঃ সামিয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, অভিযুক্ত আসামীদের শনিবার ভোর রাতে বিশেষ অবিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের আজ সকাল ১১ টায় পুলিশ ইস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নুরুজ্জামান /শামি