, , ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খাবারের দোকানিদের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেছে রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মো. আর-রাফি। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে দোকানিদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
মো. আর-রাফি লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বিতরণকৃত পরিচ্ছন্নতা সামগ্রীর মধ্যে ছিলো- সার্জিক্যাল মোপ ক্যাপ, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার।
এবিষয়ে আর রাফি বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি ইতোমধ্যে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসের খাবারের দোকান ও ফাস্টফুড সেন্টারে বিক্রেতাদের মাঝে সার্জিক্যাল মোপ ক্যাপ, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছি। ফলে বিক্রেতারা স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশন করতে পারছে এবং শিক্ষার্থীরা পাচ্ছে নিরাপদ ও সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা। আমি যদি নির্বাচিত হই, প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম নিয়মিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে চালু রাখবো।
নাজমুল /শামি