, , ।
স্টাফ রিপোর্টার:
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সহায়তার জন্য ফাস্ট এইড বক্স, খাওয়ার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। ছাত্রকল্যাণমূলক এই উদ্যোগ গ্রহণ করেন রাজশাহী কলেজ ছাত্রদলের নেতা মো. সারোয়ার আলম শাফি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার এবং সহযোগী অধ্যাপক সৈয়দ নাদিম আখতার। বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাত্তার বলেন, “ছাত্ররাজনীতি এমনই হওয়া উচিত—যেখানে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা হবে। শাফিকে আমি একজন মেধাবী ও দায়িত্বশীল শিক্ষার্থী হিসেবে জানি।”
ছাত্রনেতা সারোয়ার আলম শাফি বলেন, “ছাত্ররাজনীতি করার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করা। আমি রাজশাহী কলেজের শিক্ষার্থী—এটাই আমার বড় পরিচয়। ছাত্রদল একটি প্ল্যাটফর্ম, যেটিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কিছু করতে পারলে ভালো লাগে। সেই ভাবনা থেকেই আমি এধরনের কাজ করে আসছি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে রাজশাহী কলেজের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে ফাস্ট এইড বক্স ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিজান, কেলভিন, রুহুল, নাজিম, স্বাধীন, জাকারিয়া, জনিসহ অনেকে।
ফেরদৌস /শামি