, , ।
রাবি প্রতিনিধি,ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পঞ্চম দিনে আজ (২৮ আগস্ট) ফরম নিয়েছেন ৩১ জন প্রার্থী।
এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৫ জন (পদ উল্লেখ ব্যতীত), স্বতন্ত্র প্রার্থী ৬ জন। এছাড়াও সিনেটে-এ ছাত্র প্রতিনিধি পদে ৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
ছাত্রদলের ২৫ জনের মধ্যে সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল মিঠু, সহ সভাপতি শেখ নুর আবির, দপ্তর সম্পাদক নাফিউল জীবন, প্রচার সম্পাদক আর রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ কাফি, সহ সভাপতি মিনারুল ইসলাম মেঘ অন্যতম। তবে কে কোন পদে নির্বাচন করবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়নি তারা।
এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১ জন করে ৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পদ উল্লেখ ছাড়া ১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
নাজমুল হুদা/শামি