আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর গ্রামের ডালিম খন্দকারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে আব্দুল্লাহ বাড়ি সংলগ্ন একটি পুকুরের পাড়ে খেলা করছি। এ সময় সকলের অজান্তে সে পুকুরে পড়ে ডুবে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫ | সময়: ২:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ