, , ।
ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল :
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী শুধু ইতিহাসের নিদর্শন নয়, অনেক রহস্য আর অলৌকিক গল্পও ঘুরে বেড়ায় এ জায়গাটি ঘিরে। আর সেসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাচীন স্থাপত্যের গল্প থেকে এবার নির্মিত হলো একটি হরর শর্টফিল্ম পুঠিয়ার মহারাজা।
ওই কাজের পেছনে রয়েছেন পুঠিয়া থানার ফুলবাড়ী হাজীপাড়ার ছেলে ইলিয়াস হুসাইন। ছোটবেলা থেকেই সিনেমা ও মাল্টিমিডিয়া জগতের প্রতি তার টান, আর সেই টানই আজ তাকে বানিয়েছে এই সময়ের একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার। গরিব পরিবারে জন্ম হলেও কখনো হাল ছাড়েননি তিনি। বরং ঠিক করেছেন, নিজের এলাকার মানুষদের নিয়েই কাজ করবেন বলেষ। পাশাপাশি তার নিজ এলাকার প্রতিভা তুলে ধরবেন সবার সামনে।
ইলমাছ মুভিজ নিবেদিত ‘পুঠিয়ার মহারাজা’ শর্টফিল্মটি প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন আর জে রাকিব, এবং এটি মুক্তি পাবে পুঠিয়া ডান্স একাডেমী ইউটিউব চ্যানেলে। গল্পে আছে ভৌতিক ছোঁয়া। রাত গভীর হলে পুঠিয়া রাজবাড়ীতে শুনতে পাওয়া যায় এক নারীর করুণ সুরে গাওয়া গান। কেউ বলেন, কোনো অতৃপ্ত আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন স্থানীয় তরুণ অভিনেতারা, আর জে রাকিব, মিমি, আখতারুজ্জামান নান্টু, আরিফসহ আরও অনেকে। শুটিংয়ের সময় সেটে উপস্থিত ছিলেন প্রফেসর বজলুর রশিদ।
সেসময় তিনি বলেন,“আমাদের এলাকার ছেলেরা এত মেধাবী এত সুন্দরভাবে কাজ করছে দেখে গর্ব বোধ হচ্ছে। আগে বুঝিনি তারা এত সুন্দর কাজ জানে। তাদের সকলের জন্য রইল শুভকামনা।
এছাড়াও অভিনেতা আখতারুজ্জামান নান্টু বলেন, আমি এখানে খল চরিত্রে কাজ করেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। পুঠিয়ার মানুষদের নিয়ে এমন একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আর পরিচালকের কথায় আমি চেয়েছি পুঠিয়ার ঐতিহ্য ও প্রতিভা যেন হারিয়ে না যায়। এ জায়গার ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না দর্শকরা চোখেও দেখবে, অনুভব করবে। এই মুহূর্তে ইলিয়াস হুসাইন ব্যস্ত তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্কর’-এর নির্মাণে। বাস্তব ও কল্পনা মিশেলে তৈরি হচ্ছে ভিন্নধর্মী এই সিনেমাটি।
দর্শকরা চাইলে, শর্টফিল্মটির ট্রেইলার দেখে নিতে পারেন পুঠিয়া ডান্স একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনায় উঠে এসেছে এই কাজটি। এছাড়াও সবশেষ তারা মনে করছেন পটিয়ার অতীত ঐতিহ্য নিয়ে আরো অনেক ভিডিও তৈরি হবে সেখানে।
ইমাম/শামি