সর্বশেষ সংবাদ :

পোরশায় যুবলীগ নেতা নাহিদ গ্রেফতার

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় যুবলীগ নেতা নাহিদ উল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষ্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নাহিদ উপজেলার নিতপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারন সম্পাদক ও নিতপুর মুন্সিপাড়ার মর্তুজা শেখের ছেলে।

 

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান /শামি


প্রকাশিত: July 30, 2025 | সময়: 2:59 pm | Daily Sunshine