সর্বশেষ সংবাদ :

নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে: স্বপন ফকির

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে হওয়া মিটিং মোতাবেক আশা করছি, আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি বলেন, ‘সব দল নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন যত তাড়াতাড়ি বা যত তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল। সেই সাথে তিনি আরো বলেন ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ভালোই চালাচ্ছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি ভালোই আছে। অধ্যাপক ইউনূস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে, দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’
তিনি শনিবার ৫ জুলাই বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সরকারী ধনবাড়ী কলেজ হলরুমে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, দলে যাতে কোন প্রকার অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে পারে না পারে এজন্য সকল নেতা কর্মীদের সজাগ থেকে দলকে এগিয়ে নিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিএনপি দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, আগামী দিনেও এ ধারা অব্যহত রাখতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগনের পাশে থেকে কাজ করতে বিএনপি’র নেতা কর্মীদের কাজ করার আহবান করেছেন।
ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
সভায় আরোও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবাহান, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ধোপাখালী ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মসহব্বত ও উপজেলা যুব দলের আহবায়ক ফেরদৌস ফকির রতন ও সদস্য সচিব আলী আল শাফি রিমু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ধনবাড়ী উপজেলা ও পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 6, 2025 | সময়: 2:54 am | সুমন শেখ