, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারে তন্ত্র মন্ত্র পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। কড়িয়া হাট-বাজার ইজারাদার ও বাজার কমিটির আয়োজনে পাতা খেলাটি অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার এই বিনোদনমূলক পাতা খেলাটি দেখতে বহুদূর থেকে ছোট বড় নারী-পুরুষ উপস্থিত হয়। গুনিক ও পাতার ক্রিয়া কৌশল দেখে উপস্থিত সবাই আনন্দ উপভোগ করেন। আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক ও স্থানীয় ইউপি সদস্য শামসুল হুদা, সাংগঠনিক স¤পাদক হারুনুর রশিদ লিটন ও কড়িয়া হাটের ইজারাদার সালেকিন আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
কড়িয়া হাট-বাজার সপ্তাহ রবিবার ও বৃহ¯পতিবার বসে। দীর্ঘদিন থেকে এ হাট-বাজারটিতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কেনাবেচা হলেও গরু, ছাগল, হাঁস ও মুরগি হয় না। এলাকাবাসীর সুবিধার্থে ইজারাদার ও বাজার কমিটি সকল প্রকার পশু বিধি অনুযায়ী কেনাবেচার উদ্যোগে গ্রহণ করেন। এখন থেকে কড়িয়া হাট-বাজারে পশু বেচাকেনা হচ্ছে বিষয়টি সকলের অবগতির জন্য ইজারাদার মাইকিং পোস্টার ও পাতা খেলার আয়োজন করেছেন। প্রথম দিনই প্রচুর সংখ্যক ছাগল বাজারে উঠেছে এবং বেচাকেনাও হয়েছে।