বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে জুবায়ের ইসলাম (২০) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তানোর উপজেলার বোনকেশর চকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জুবায়ের চকপাড়া গ্রামে জানে আলমের পুত্র।
জুবায়ের ইসলামের বাবা জানে আলম বলেন, আমার ছেলের মৃগি রোগ ছিলো সোমবার কয়েকবার রোগটি দেখা দেয়। তার মা তাকে পা-হাত পরিস্কার করে ধুয়ে আসতে বলে। বাড়ির কাছে পুকুরে সে পুকুরে যায়। এসময় হয়তো মৃগির আক্রোমণের শিকার হয়ে থাকতে পারে। বিকেলে পুকুরের পাশে তাকে খুজেছি পাইনি।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, সোমবার বিকাল থেকে জুবায়ের নিখোঁজ হয়। অনেক খোজাখুজি পরও তার বাবা-মা পাইনি। মঙ্গলবার সকালে এলাকার লোকজন জুবায়ের লাশ পুকুরের ভাসতে দেখে।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি ভাসতে দেখি। তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি জুবায়ের ইসলামের মৃগি রোগ ছিল।