সর্বশেষ সংবাদ :

নিখোঁজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী রাজশাহীর আয়নাল

স্টাফ রিপোর্টার  :

রাজধানী ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী আয়নাল হক (৪৫) নিখোঁজ রয়েছেন। তিনি রাজশাহীর পবা নতুন পাড়ার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ আলী এবং মৃত জরিনা বেগমের দ্বিতীয় সন্তান।

আয়নাল হক গত ১৭ই জুন ২০২৫ইং তারিখে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তিনি ঢাকার ফার্মগেটের মণিপুরী পাড়ার একটি ভাড়া বাসায় একজন রুমমেটের সাথে ভাড়া থাকতেন। কিন্তু গত ২৫ জুন ২০২৫ তারিখের পর থেকে তার সাথে কোন রকম যোগাযোগ করতে পারেনি তার পারিবার। আয়নাল হকের তিনটি কন্যা সন্তার রয়েছে। যারা বাবার দুঃখে দিশেহারা।

তার স্ত্রী জানান, আয়নাল হকের সাথে তার শেষ কথা হয় ২৫ই জুন ২০২৫ রাত ৯:৩০ মিনিট। এরপর থেকেই তার ফোন অফ। আয়নাল হকের সহকর্মীরা, তার রুমমেট এবং তার সম্ভাব্য আত্মীয় স্বজনেরা আয়নাল হকের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি।

আয়নাল হকের পরিবার ইতিমধ্যে ২৯ই জুন ২০২৫ তারিখে ঢাকা তেজগাঁও থানায় সাধারণ ডাইরি করেছেন। ডাইরি নম্বর ১৭৫১।
আয়নাল হক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন উর্ধ্বতন কর্মকর্তার গাড়ি চালক ছিলেন।

আয়নাল হকের রাজশাহীর ঠিকানা :

নামঃ আয়নাল হক
পিতা: মৃত মোহাম্মাদ আলী
মাতা: মৃত জরিনা বেগম
বাসার হোল্ডিং: ২১
গ্রাম: পবা নতুন পাড়া
পোস্ট: সপুরা
থানা: শাহমখদুম
জেলা: রাজশাহী

ফোন :01717816159 (ভাই)

যদি কোন ব্যক্তি তাঁর খোঁজ পান, উক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোজ জানিয়েছেন তার পরিবার।

সানশাইন /শামি


প্রকাশিত: June 30, 2025 | সময়: 10:47 pm | Daily Sunshine