, , ।
শাহালাল ইসলাম ডিজিটালঃ
গোদাগাড়ী থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
আজ শনিবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রাম থেকে রাত ০২:৫৫ টায় দুইজন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদরে নাম যথাক্রমে ১। মোঃ ওয়ালিদ ইসলাম (২৩), ২। মোঃ জহুরুল ইসলাম (২৫)। মোঃ ওয়ালিদ ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মোঃ মোতালেব ইসলামের পুত্র এবং মোঃ জহুরুল ইসলাম রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ আজ ২৮ জুন ২০২৫ খ্রি. রাত ০২:৩৫ টায় গোদাগাড়ী থানাধীন রেলগেইট বাজার ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামস্থ ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ আজ ২৮ জুন ২০২৫ খ্রি. রাত ০২:৪৫ টায় অভিযান পরিচালনা করে।
এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০২:৫৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত’দ্বয়ের দেহ তল্লাশি করে ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোঁচের মধ্যে থাকা ০১(এক) টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাদের গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
শাহালাল /শামি