সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হিরোইন ও মোবাইলসহ নাজিমুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব দোয়ারী এলাকায় তার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাজিমুল দিয়াড় মানিকচক এলাকার
আতাউর রহমানের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতের আঁধারে অভিযান চালিয়ে নাজিমুলের শয়নকক্ষের খাটের তোশকের নিচে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নাজিমুলকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে হেরোইন মজুত ও বিক্রির কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


প্রকাশিত: June 28, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ