, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারের পিতা প্রয়াত মাহবুব আলম ওরফে বাচ্চু সরকারকে স্মৃতিচারণ করে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারা (১৫ মার্চ) বাদ আসর থেকে উপজেলার সরের হাট স্কুল মাঠে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি এ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান বাঘার সরের হাট গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মাহবুব আলম ওরফে বাচ্চু সরকার (৫৬)। তাঁর স্মৃতি চারণে শুক্রবার বাদ আসর থেকে উনার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ,ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেন তাঁর পরিবার।
এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ, এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সাবেক চারঘাট পৌর মেয়র ও চারঘাট বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা এমদাদুল হক ও প্রয়াত শামীম সরকারের ছেলে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মকলেসুর রহমান মুকুল, আহবায়ক কমিটির সদস্য সুরুজ জামান, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, পৌর যুবদলের সাবেক আহবায়ক সালে আহাম্মেদ(সালাম) বর্তমান আহবায়ক শফিকুল ইসলাম শফি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ-সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মাহবুব আলম ওরফে বাচ্চু সরকার উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মরহুম আবদুস সামাদ মাস্টারের ছেলে। তিনি গত ১৫ জানুয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সানশাইন/নুরুজ্জামান/রাজ