সর্বশেষ সংবাদ :

ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ২৫ শতাংশ 

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তিচ্ছু ৭৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন পরীক্ষায় অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর ২৫ শতাংশ।

শুক্রবার  (২৭ জুন) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, গুচ্ছের ২৪ -২৫ সেশনের পরীক্ষার ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুসম্পন্ন হয়েছে।  আমি আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ওয়াসিফ /শামি


প্রকাশিত: June 27, 2025 | সময়: 5:55 pm | Daily Sunshine

আরও খবর