নগরীতে ব্যাংক কর্মচারী সমাবেশে চাঁদ: ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে আবারো রাজপথে থেকে আন্দোলন

স্টাফ রিপোটার: ব্যাংক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে আবারো রাজপথ থেকে আন্দোলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত সরকারের আমলে কৃষক, কর্মচারী, বিভিন্ন শ্রমিকে লোন দেয়া হয় না। কোটি কোটি টাকা ঋণ দেয়া হয় প্রভাবশালী ব্যক্তিবর্গকে দেখে। অথচ কৃষক ও কর্মচারী শ্রমিকদের লোন দেয়া হয় না। যদিও দুই পাঁচ লাখ টাকার লোন দেয়া হয়। তাও বছর গেলে গলা চেপে ধরে। কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের বাড়িতে পুলিশ যায় না। আর কৃষক, কর্মচারী মানুষদের বাড়িতে পুলিশ যায় এই বৈষম্য আমাদের দূর করতে হবে।
মঙ্গলবার বিকালে লক্ষীপুর সোনালী ব্যাংককে অফিস চত্বরে সোনালী ব্যাংক এমপ্লয়ী এসোসিয়েশন রাজশাহী জেলা কমিটির আয়োজনে ব্যাংক কর্মচারীর সমাবেশে এই সব কথা বলেন।
আলমগীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংকের সিবিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন।
আলোচনাক বৃন্দে মধ্য উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক,সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সহসভাপতি সিরাজ উদ্দীন আহমেদ, সহসভাপতি এসএম হাবিবুর রহমান, সহ-সভাপতি শাহে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন শেখ, যুগ্ম সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক ওয়াজকুরনী শিকদার প্রমূখ।


প্রকাশিত: জুন ২৫, ২০২৫ | সময়: ৪:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর