, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) পরিদর্শন করেছেন নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকবৃন্দের এক প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১২ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকরা ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন ত্রিভুবন ইউনিভার্সিটির শিক্ষকরা।
এসময় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আনসার উদ্দিন তাঁদের অভিনন্দন জানিয়ে উভয় দেশের শিক্ষা ব্যবস্থা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলে ত্রিভুবন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর ড. ডি.এন পারাজুলি ও সহকারী অধ্যাপক ভিজয় প্রসাদ জয়সোয়াল উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাবি আইন বিভাগের প্রফেসর ড. আব্দুল আলীম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর নূর-ই-আলম, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনা, আইন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা সহ আইন বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।