রাজশাহীতে নগর শ্রমিক দলের উদ্যোগে পথচারীদের মাঝে স্যালাইন পানি ও প্যাকেট বিস্কুট বিতরণ

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবতা সেবার অংশ হিসাবে পথচারী, অটোরিক্সা,ভ্যান চালকদের মাঝে স্যালাইন, বোতল জাত পানি এবং এক প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নগরীর হড়গ্রাম নিউ মার্কেটের সামনে কাশিয়াডাঙ্গা থানা শাখা শ্রমিক দলের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম পাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল হুদা,প্রধান বক্তা সদস্য সচিব আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ মামুন। জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক শেখ , সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দীন, কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ সুমন আলী, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টো সহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সৌরভ/শামি


প্রকাশিত: জুন ১৬, ২০২৫ | সময়: ৬:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine