সর্বশেষ সংবাদ :

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৯

সানশাইন ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো। এই সময়ে নতুন করে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়। অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৯ জনের মধ্যে ১২৪ জনই বরিশালের। বাকিদের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন বাদে) রয়েছেন আট জন করে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আর সিলেট বিভাগের আছেন একজন করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রয়েছেন ১২ জন। বাকি তিন জন খুলনা বিভাগের বাসিন্দা।


প্রকাশিত: জুন ১৪, ২০২৫ | সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর