সর্বশেষ সংবাদ :

রাণীনগরে ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় সাগর (৩২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. সাগর উপজেলার ঘোষগ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগরকে গ্রেপ্তার করেছে। সাগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। শুক্রবার দুপুরে তাকে আদালত প্রেরণ করা হয়।


প্রকাশিত: June 11, 2025 | সময়: 2:31 am | সুমন শেখ