সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জয়পুরহাট পৌর সভা চত্বরে ৯টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর সভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকতা আব্দুল হাশেম,উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক। এই চাল পেয়ে দেওয়ান পাড়া আরজিনা বেগম, বুলু পাড়া বিউটি খাতুন, শাপলা নগরের ফাতেমা সহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক সবুর আলী জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল। এ চাল ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ স¤পন্ন করা হবে।
২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।


প্রকাশিত: June 3, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ

আরও খবর