বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কেজি ২শ গ্রাম গাঁজা’সহ হাসেম রেজা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হাসেম রেজা উপজেলার দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। হাসেম রেজা দীর্ঘদিন যাবত নওগাঁ সদরের উকিলপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
রবিবার (০১ মে) দিবাগত রাত এক টার দিকে উপজেলার আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম ও এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে দেউলিয়া গ্রামে অভিযান চালিয়ে বসতবাড়ির সামনে হাসেম রেজাকে তল্লাশি করে। এসময় তার হাতে থাকা একটি বাজার করা ব্যাগের মধ্যে থেকে তিন কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসেম রেজা বদলগাছী উপজেলা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ সদর উকিলপাড়ায় ভাড়া বাড়িতে থেকে সদরের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন / রানা হামিদ/শামি