সর্বশেষ সংবাদ :

পবায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর যুবদলের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার (১ জুন) বিকেলে নওহাটা বাজারে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মো. মকবুল হোসেন।
এসময় প্রধান বক্তা ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা আফজাল হোসেন, বিএনপি নেতা মনির হোসেন, নওহাটা পৌর বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ। সার্বিক সহযোগিতায় ছিলেন- পৌরসভার যুবদল নেতা সুজন মোল্লা, আজাদ আলী, তৈমুর রহমান, আউয়াল, ইলিয়াস, সুইট, মনি সহ পৌর যুবদলের নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


প্রকাশিত: June 2, 2025 | সময়: 4:28 am | সুমন শেখ