, , ।
স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহী ও আশেপাশের জেলা ও উপজেলায় দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে।
নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দল: রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন সংগ্রামী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর হাত ধরেই বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। শুক্রবার সন্ধ্যায় নওহাটা বাজারে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌরসভা শাখার আয়োজনে এই কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।
আলোচনা সভায় বক্তারা- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল বিপথগামী সেনাসদস্য তাকে হত্যা করে। তাই এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত।
এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কমিটির সদস্য মো. মামুনুর সরকার জেড, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ, রাজশাহী জেলা যুবদলের সদস্য মো. ইফতেখারুল ইসলাম ডনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফিন কনক, জেলা মহিলা দলের নেত্রী রত্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার সদস্য সচিব গোলাম রব্বানী, শাহমখদুম থানা যুবদল নেতা নাজমুল ইসলাম শিশর।
উপস্থিত ছিলেন, নওহাটা পৌর তাঁতি দলের আহ্বায়ক আব্দুল গফুর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মিলন মন্ডল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমত, মিলন মন্ডল, সোহাগ আলী, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন, সানোয়ার, সাজু, ৩ নং ওয়ার্ডের আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, জুয়েল আহমেদসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার সদস্যবৃন্দ।
রাণীনগর: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে বিকাল সাড়ে ৪ টার সময় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, গোদাগাড়ী ইউনিয়ন বিএনিপর সভাপতি মাহিদুল রহমান বাক্কার, গোগ্রাম ইউনিয়ন বিএনিপর সভাপতি আব্দুর রউফ দিলিপ, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হেনা, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, গোদাগাড়ী পৌর বিএনপির এক নম্বর ওর্য়াডের সভাপতি এনামুল হক, তিন নম্বর ওয়ার্ডে সভাপতি নওশাদ আলী, চার নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ, পাচ নম্বর ওয়াডের্র সভাপতি ডা. রফিকুল ইসলাম, আট নম্বর ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান, গোদাগাড়ী পৌর যুদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি কোরবান আলী, গোদাগাড়ী পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক ইসুফ আলী সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা। পরিশেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জয়পুরহাট: যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এতে অন্যদের মধ্যে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪নং ওয়ার্ড বিএনপির : মরহুম জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় উপশহর বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। প্রধান অতিথি থেকে রক্তদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ মামুন উর রশীদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি শাহমখদুম থানা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ, মহানগর বিএনপি সদস্য বিল্টু, হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৯ নং ওয়ার্ড: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শিরোইল কলোনি ১ নং গলির মোড়ে এই খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা,রাজশাহী মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক বজলুল হক মন্টু প্রমুখ।