সর্বশেষ সংবাদ :

জাতীয় পুষ্টি সপ্তাহে গোমস্তাপুরে র‌্যালি ও আলোচনা সভা

গোমস্তাপুর প্রতিনিধি: “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।সে সাথে জাতীয় পুষ্টি খাতে সরকারের গৃহিত কার্যক্রম, অর্জন চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় সহ শিশু ও পুষ্টি বিষয়ক আলোচনা করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং ৫০ শয্যা বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইছাহাক আল আযাদ, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, ডাঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ প্রমুখ।


প্রকাশিত: May 30, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ

আরও খবর