সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলায় সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলায় সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ৷ করা হয়েছে।

রাজশাহী জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৩৬ জন।

আজ ২৯ মে ২০২৫ খ্রি. রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. এর কার্যক্রমের অংশ হিসেবে Physical Endurance Test (PET), লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের (প্রাথমিক ভাবে) নাম ঘোষণা করেন ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, নওগাঁ এবং শোভন চন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল, নাটোর উপস্থিত ছিলেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সবাই স্বচ্ছতা ও নিরেপক্ষতায় নিয়োগ প্রক্রিয়ায় জেলা পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের অভিভাবকবৃন্দও তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অভিভাবকদের মধ্যে রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, প্রবাসী রয়েছেন।

এতদসংক্রান্তে কার্যক্রমে রাজশাহী জেলার মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-সহ আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
সানশাইন /শামি


প্রকাশিত: May 29, 2025 | সময়: 8:00 pm | Daily Sunshine