সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে ডেভিল হান্টে কৃষকলীগ নেতা আটক

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেভিল হান্টে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম আনসারীকে (৫৭) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত ভোদু মন্ডলের ছেলে। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এসআই আনিসুর রহমান।


প্রকাশিত: May 11, 2025 | সময়: 5:33 am | সুমন শেখ