, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: ফেসবুকে ব্যর্থতার পোস্ট দিয়ে রাজশাহীর পুঠিয়ায় জয় ঘোষ (১৮) নামের এক যুবক তার নিজ বাড়ির শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে ওই আত্মহত্যার ঘটনা ঘটে।
জয়ের ফেসবুক আইডির পোস্ট গুলো দেখে মনে হচ্ছে সে কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল মাঝখানে তাদের মধ্যে মনমালিন্যের কারণে ওই দুর্ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত জয় ঘোষ সে উপজেলার কৃষ্ণপুর ঘোষপাড়ার এলাকার বিপ্লব ঘোষের ছেলে।
অন্যদিকে নিহত জয় ঘোষের নামের ফেসবুক আইডি ঘুরে দেখা গেছে, সেখানে শুধু আবেগী পোস্ট করা। সর্বশেষ যে পোস্ট করে তাতে লেখা ছিল, আমাকে ছাড়া তুমি ভালোই থাকবা আমি সেটা ভালো করেই জানি, ভালো থেকো। আমার ভালোবাসার মানুষ তোমাকে অনেক ভালোবাসি। জানি না কেনো আর তোমাকে নিয়ে বলার কিছুই নাই। বলতে গেলে কম হয়ে যাবে, যাই হোক ভালো থেকে তোমাকে ভুলতে না পারাটা হলো আমার ভালোবাসা, আর তোমার কথা ভেবে ভেবে কান্না করাটাই হলো তোমার প্রতি মায়া! আমার বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে মরে গেছে! গুড বাই।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ওই তরুণ দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণেও আত্মহত্যা করে থাকতে পারেন।