সর্বশেষ সংবাদ :

ধুলাময় স্বাধীন চত্বরে নাকাল জনজীবন

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: গোদাগাড়ী সদর ডাইং পাড়া স্বাধীন চত্বর ও পুরাতন ডিভাইডার ভেঙ্গে নতুনভাবে সংস্কার করছে। কাজ দ্রুত শেষ না করা এবং ঠিকাদারদের খামখেয়ালীপনায় এখন স্বাধীন চত্বর এবং ডাইং পাড়া মোড় ধুলাময় পরিণত হয়েছে।
সমন্বয়হীন সংস্কার কাজের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার পথচারী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, সৌন্দর্য বর্ধনের জন্য ডিভাইডার ভেঙ্গে মহাসড়কের উপরে বালু রাখা হয়েছে। ধুলা নিবারনের জন্য রাস্তায় পানি ছিটানো হচ্ছেনা গণপরিবহনের যাত্রীরা ধুলায় নাকাল হচ্ছেন। গায়ের পোশাক, মাথার চুল বিবর্ণ হচ্ছে ধুলায়। সড়কের পাশের খাবারের দোকান, হোটেল, রেস্তোঁরা সহ বিভিন্ন দোকান ধুলা বালুতে একাকার। আশপাশের ভবনে জমেছে ধুলার আস্তরণ। সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছেন রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য, ভ্যানগাড়ি, রিকশা চালকসহ গণপরিবহনের চালক ও যাত্রীরা।
ধুলার কারণে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। উড়ছে ধুলা-বালু। রাস্তায় নেমেই নাকাল হচ্ছেন পথচারী। নাকে-মুখে, চোখে ধুলা ঢুকে দমবন্ধ হওয়ার উপক্রম। দুর্বিসহ হয়ে পড়েছে জনজীবন। দূষিত পরিবেশে বাড়ছে রোগ-বালাই।
স্থানীয় ঔষধ ব্যবসায়ী রাজিব জানান, সড়ক দিয়ে চলাচলের সময় ধুলায় কিছুই দেখা যায় না এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।


প্রকাশিত: May 4, 2025 | সময়: 4:26 am | সুমন শেখ

আরও খবর